ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কানের লালগালিচায় বাঁধনের আলো

    কানের লালগালিচায় বাঁধনের আলো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কান উৎসবের লালগালিচা মাতালেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার অপরূপ চোখধাঁধানো সৌন্দর্যে উদ্ভাসিত হলো সাগরপাড়। কাঁধখোলা ছাইরঙা গাউনে তাকে দেখতে মনোমুগ্ধকর ও জমকালো লেগেছে। আন্তর্জাতিক অঙ্গনে যেন বাংলাদেশি সৌন্দর্যের বিজ্ঞাপন হয়ে উঠলেন তিনি।

    দক্ষিণ ফরাসি উপকূলে কান উৎসবের ৭৪তম আসরে মূল প্রতিযোগিতা বিভাগে থাকা ‘দ্য ডিভাইড’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে লালগালিচায় হেঁটেছেন বাঁধন। অপূর্ব এই বাঙালি রূপসীর দ্যুতি ছড়িয়েছে চারপাশে। আলোকচিত্রীদের ক্যামেরায় তাকিয়ে ভক্তদের উদ্দেশে চুম্বন উড়িয়ে দিয়েছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী।

    ৯ জুলাই স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে পালে দে ফেস্টিভাল ভবনের সামনের চত্বরে ঝা-চকচকে গাড়িতে চড়ে আসেন ‘রেহানা মরিয়ম নূর’ ছবির কলাকুশলীরা। গাড়ি থেকে নেমে কিছুক্ষণ লালগালিচার শুরুর প্রান্তে দাঁড়িয়ে থাকেন তারা। মাইক্রোফোনে জানানো হয়, এবার লালগালিচায় ‘রেহানা মরিয়ম নূর’-এর সময়। তখন জানানো হয়, কানের অফিসিয়াল সিলেকশনের অংশ হিসেবে আঁ সার্তে রিগা বিভাগে প্রদর্শিত হয়েছে ছবিটি।

    এরপর একে একে উচ্চারণ করা হয় পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, প্রযোজক জেরেমি চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু, চিত্রগ্রাহক তুহিন তামিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার ও কালারিস্ট চিন্ময় রয়ের নাম।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ