ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

    বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার কালীগঞ্জের আবদুর রাজ্জাক (১৯) নামে বাংলাদেশি এক তরুণ বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।

    রোববার (১১ জুলাই) রাত ২টার দিকে ভারতের উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার হিঙ্গলগঞ্জে এ ঘটনা ঘটে।

    আবদুর রাজ্জাক কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের রমজান গাজীর ছেলে।

    কালীগঞ্জের ভাড়াশিমলার ইউপি সদস্য আবদুল খালেক খান জানান, রোববার মধ্যরাতে বসন্তপুর সীমান্তের বিপরীতে ভারত সীমান্তে কয়েকটি গুলির শব্দ হয়। স্থানীয়ভাবে তিনি জানতে পারেন, সীমান্তের ইছামতী নদীর বিপরীত পারে ভারতের হিঙ্গলগঞ্জে গুলির ঘটনা ঘটে। সেখানে বিএসএফ ক্যাম্পের উত্তর পাশে বাংলাদেশি তরুণ রাজ্জাক বিএসএফের গুলিতে নিহত হন। রাজ্জাকের মরদেহ বিএসএফ নিয়ে গেছে।

    বিজিবির বসন্তপুর বিওপির হাবিলদার খলিলুর রহমান জানান, রাজ্জাকের পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন পাওয়ার পর ভারতের হিঙ্গলগঞ্জ বিএসএফের কাছে চিঠি পাঠানো হবে।

    কালীগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, তিনি বিষয়টি শুনেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ