ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা-ভাঙচুর

    ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা-ভাঙচুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কবিরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে বসানো পশুর হাট বন্ধ করতে যাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাসের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

    সোমবার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম চিরিঙ্গাবাজারে এ ঘটনা ঘটে।

    কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    হাসিনা আক্তার বলেন, কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম চিরিংগা বাজারে পশুর হাট বন্ধ করতে গেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাসের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় তার গাড়ির কাচ ভেঙে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জয়নাল আবেদীন সংবাদমাধ্যমকে বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মামলা করা হচ্ছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ