ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না
  • হেলেপড়া ভবনটিকে ঘিরে আতঙ্ক

    হেলেপড়া ভবনটিকে ঘিরে আতঙ্ক
    হেলে পড়া ভবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম নগরীর এনায়েতবাজার গোয়ালপাড়া এলাকায় হেলেপড়া পাঁচতলা ভবনটি পুলিশ ঘিরে রেখেছে।


    শনিবার রাত ১০টার দিকে ভবনটি হেলেপড়ার ঘটনা স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে।

    এর পর ওই ভবনের বাসিন্দা পাঁচ পরিবারের ১৮ সদস্যকে সরিয়ে নেয়। ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

    এ ছাড়া দুর্ঘটনার আশঙ্কায় ভবনের আশপাশ থেকে পুলিশ লোকজনকে সরিয়ে দিচ্ছে।


    সকাল থেকে উৎসুক লোকজন হেলেপড়া ভবনটি দেখার জন্য ভিড় করতে থাকে।

    ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বলেন, নির্মাণ ত্রুটির কারণেই এমনটি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কার্তিক ঘোষের মালিকানাধীন ভবনটি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে।

    ভবনটি ভেঙে ফেলার তাগাদা দেওয়া হয়েছে। আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দাকেও সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে অবস্থান করছে ফায়ার সার্ভিসের একটি দল।

    ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আলী বলেন, হেলেপড়া ভবনটি ঘিরে রেখেছে পুলিশ। পাশের একটি ভবন থেকে লোকজনকে রাতেই সরিয়ে নেওয়া হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ