ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • মৃদু তাপপ্রবাহের পূর্বাভাস

    মৃদু তাপপ্রবাহের পূর্বাভাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত কমেছে। বিশেষ করে রাজধানী ঢাকায় বৃষ্টিপাতের দেখা নেই বললেই চলে। এর মধ্যে আবার মৃদু তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই তাপপ্রবাহ শেষে এ সপ্তাহের শেষ নাগাদ বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। 

    আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথায়ও কোথায়ও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, বগুড়া, নওগা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় অব্যহত থাকতে পারে।

    এদিকে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের অদূরে সৃষ্ট লঘুচাপটি উড়িষ্যা ও তত্সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে অবস্থান করছে। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। 

    বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বেশিরভাগ নদ-নদীর পানিই কমছে। আবার কিছু নদীর পানি স্থিতিশীল রয়েছে। সামনে ভারী বৃষ্টিপাত না হলে নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা কম।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ