ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  •  বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

     বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের আদিতমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুবল চন্দ্র (৩০) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। বুধবার (১৪ জুলাই) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী বারঘড়ি সীমান্তের ৯২৯ নম্বর মেইনপিলার এলাকায় এ ঘটনা ঘটে। সুবল চন্দ্র উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের পেলকু রাম বর্মণের ছেলে।


    সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী বারঘড়ি সীমান্তের ৯২৯ নম্বর মেইন ও ৮ নং সাব-পিলার এলাকা হয়ে ভারতে গরু আনতে যান সুবল চন্দ্রসহ কয়েকজন রাখাল। তারা বুধবার সকালে গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে ভারতীয় কোচবিহার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের বাবুর বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা ভারতের অভ্যন্তরে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান সুবল চন্দ্র। তার মরদেহ বিএসএফ উদ্ধার করে ভারতীয় পুলিশে সোপর্দ করেছে।

    লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তৌহিদুল আলম বলেন, ভারতের অভ্যন্তরে একটি মরদেহ পড়ে রয়েছে বলে জেনেছি। তবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদসহ পতাকা বৈঠকের আহ্বান জানানো হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ