ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পটুয়াখালীতে চিংড়ির রেনু পাচারকালে আটক ১৮

    পটুয়াখালীতে চিংড়ির রেনু পাচারকালে আটক ১৮
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সহযোগিতায় অভিযান চালিয়ে পাচারকালে ১৫ লাখ ৩০ হাজার পিস চিংড়ির রেনুসহ ১৮ জনকে আটক করেছে মৎস্য বিভাগ। এর আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ ৩৬ হাজার টাকা।

    শনিবার (১৭ জুলাই) সকালে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের দুমকি উপজেলার পাগলা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।  

    দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাবিদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের মধ্য থেকে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দেন।

    দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাবিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি উপজেলা মৎস্য অফিসার জাহাঙ্গীর হোসেন র‍্যাব এর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। এসময় চিংড়ি রেনুসহ ১৮ জনকে আটক করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনের দুই মাস করে কারাদণ্ড, ১৩ জনকে এক মাস কারাদণ্ড এবং একজন অপ্রাপ্তবয়স্ক হওয়া জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।  

    উদ্ধার হওয়া রেনু স্থানীয় পায়রা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার শহিদুল ইসলাম এর উপস্থিতিতে অবমুক্ত করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ