ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • ভোলায় কোস্টগার্ডের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

    ভোলায় কোস্টগার্ডের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে ইলিশ ধরার অপরাধে ভোলার চরফ্যাশনে ১৮ জন জেলেকে আটক করে কোস্টগার্ড। চরমানিকা কন্টিনজেন্ট কমাণ্ডার এম জমির হোসেন (সিপিও) এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
     
    শনিবার (১৭ জুলাই) সকাল দশটায় মেঘনা নদীর কালকিনি চর এলাকা থেকে ফিশিং বোট এফ ভি মনির ও মাছসহ তাদরেকে আটক করা হয়। পরে  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান মোবাইল কোর্টের মাধ্যমে ১৮ জন জেলে সহ ফিশিং বোট এফ ভি মনিরকে ১৯৯৩ সালের মৎস্য আইনে ২৫ হাজার টাকা জরিমানা করেন। 

    এ সময় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ও কিছু ইলিশ নিলামে ডাকের মাধ্যমে ২৫ হাজার টাকা বিক্রি করা হয়েছে। এতে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন কমান্ডার এম জমির হোসেন।

    উল্লেখ্য, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ২০ মে থেকে ৬৫ দিন সাগরে ইলিশ সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ