ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
  • ব্যাংকারকে আটকিয়ে অর্থ আদায়, সাবেক এসআই গ্রেফতার

    ব্যাংকারকে আটকিয়ে অর্থ আদায়, সাবেক এসআই গ্রেফতার
    মো. আসাদুজ্জামান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একটি বেসরকারি ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে অবৈধভাবে আটকিয়ে টাকা আদায়ের চেষ্টার অভিযোগে পল্লবী থানার সাবেক উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। 

    এ ঘটনায় তার আরও তিন সহযোগীকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ। এ ঘটনায় আঁখি নামে তার আরেক সহযোগী পলাতক রয়েছে। গ্রেফতার বাকি তিন জন হলেন- জয়নাল, মেহেদি ও আদনান।

    শনিবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পল্লবী থানা সূত্রে জানা যায়, চলতি বছর মাদক সেবনের ডোপটেস্ট হয় পল্লবী থানার মো. আসাদুজ্জামানের। ডোপটেস্টে পজিটিভ হওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়। চাকরি হারিয়ে তিনি নানা বে-আইনি কাজে নিজেকে জড়িয়ে ফেলেন।

    গত ৮ এপ্রিল আসাদুজ্জামানসহ তার চার সহযোগী পল্লবীর ১১ নম্বর পলাশনগরে একটি বাসায় একটি বেসরকারি ব্যাংকের ভাই প্রেসিডেন্ট তারিকুল ইসলামকে অবৈধভাবে আটকিয়ে ৭ লাখ টাকা আদায় করে ছেড়ে দেয়। পরে তারিকুল ইসলাম বাদী হয়ে গত শুক্রবার (৯ এপ্রিল) পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামানসহ চার জনকে গ্রেফতার করা হয়।

    এ বিষয়ে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুর রহমান শুভ বলেন, ব্যাংক কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে আসাদুজ্জামানসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। আর পলাতক আরেক আসামি আঁখিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ব্যাংকের কর্মকর্তার অভিযোগটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করে দেখছি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ