ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • মাথায় গুলি চালিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

    মাথায় গুলি চালিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেহেরপুরে নিজের ব্যবহৃত রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন সাইফুল ইসলাম (২৭) নামের এক পুলিশ কনস্টেবল। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

    বুধবার (২১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মুজিবনগরের রতনপুর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল কুষ্টিয়ার কুমারখালীর কবুরহাট গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।


    পুলিশ জানায়, পুলিশে কর্মরত অবস্থায় চলতি বছরের প্রথম দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুর গ্রামের ফরিদা খাতুনের সঙ্গে বিয়ে হয় সাইফুলের।

    মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম জানান, ডিউটিরত অবস্থায় নিজের ব্যবহৃত রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করেন সাইফুল ইসলাম। গুলির শব্দে পুলিশ ফাঁড়ির অন্যান্য সদস্যরা এগিয়ে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। এসময় হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।


    এ ঘটনায় মেহেরপুর পুলিশ সুপারসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে তদন্ত করছেন। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত জানানো হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ