ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • সাপের কামড়ে নানি-নাতির মৃত্যু

    সাপের কামড়ে নানি-নাতির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে সাপের দংশনে নানি ও নাতির মৃত্যু হয়েছে। বুধবার ভোর ও সকাল ৮টার দিকে তাদের মৃত্যু হয়।

    মৃতরা হলেন- বেড়বাড়ি গ্রামের মৃত লুৎফর রহমানের স্ত্রী অতিরন নেছা (৯৫) ও তার নাতি তরিকুল ইসলাম ( ২২ )।


    পাগলাকানাই ইউনিয়নের বেড়বাড়ি গ্রামের ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, রাতে ঘরে খাটে ঘুমিয়ে ছিলেন নাতি তরিকুল ইসলাম ও মেঝেতে ঘুমিয়ে ছিলেন নানি অতিরন নেছা। ভোরে বিষাক্ত সাপ প্রথমে তরিকুলকে ও পরে অতিরন নেছাকে দংশন করে। তাদের শরীরে যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন তরিকুলকে স্থানীয় ওঝার কাছে নিয়ে গেলে ভোরে তার মৃত্যু হয়। অতিরন নেছাকে সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ