ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • ভ্যাকসিন নেওয়ার পরে জ্বরে উঠেছে খালেদা জিয়ার শরীরে

    ভ্যাকসিন নেওয়ার পরে জ্বরে উঠেছে খালেদা জিয়ার শরীরে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভ্যাকসিন নেওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্বর এসেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২১ জুলাই) রাতে গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

    সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল বলেন, প্রকৃতপক্ষে এক বছর পর আমরা ম্যাডামের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছি। ম্যাডাম করোনা আক্রান্ত হওয়ার পর ভালো আছেন। কিন্তু করোনা ভ্যাকসিন নেওয়া কারণে জ্বর এসেছে। এটা ভ্যাকসিন নেওয়া কারণে। তবে চিকিৎসকদের পরামর্শে বরাবর আমরা যেই বিষয়টি বলে আসছি তা হলো খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন।

    খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশ যেন করোনামুক্ত হয় এ জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন ম্যাডাম ।

    এদিকে শুভেচ্ছা বিনিময় প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বুধবার রাতে ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে প্রথম দফায় ঈদের শুভেচ্ছা বিনিময় করেন দলের স্থায়ী কমিটির দুই সদস্য ড. খন্দকার মোশাররফ ও নজরুল ইসলাম খান। এরপর দ্বিতীয় দফায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব শুভেচ্ছা বিনিময় করতে যান স্থায়ী কমিটির সদস্য হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও বেগম সেলিমা রহমান।

    এছাড়াও খালেদা জিয়াকে দেখতে যান তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. জাহিদ হোসেন। সাক্ষাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন বিএনপি নেতারা।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ