ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • আমতলীতে যানবাহন চালক ও সাধারণের মাঝে ৪ হাজার মাস্ক বিতরণ

    আমতলীতে যানবাহন চালক ও সাধারণের মাঝে ৪ হাজার মাস্ক বিতরণ
    ছবি : আমতলীতে সাধ‍ারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে মহামারী করোনা ভাইরাস থেকে জনসাধারণ ও বিভিন্ন যানবাহনের চালকদের নিরাপত্তা নিশ্চিতে বরগুনা জেলা যান্ত্রিকযান থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রোববার সকাল থেকে উপজেলা শহরের বিভিন্ন স্থানে ৪ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।

     বরগুনা জেলা যান্ত্রিকযান থ্রি- হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মো. জহিরুল ইসলাম খোকন মৃধার নেতৃত্বে আমতলী চৌরাস্তা মাহেন্দ্র স্ট্যান্ড, আমতলী কলাপাড়া স্ট্যান্ড, মাহেন্দ্র স্ট্যান্ড, একে স্কুল চৌরাস্তা, আমতলী বরিশাল বাস স্ট্যান্ডসহ সড়কে চলাচলকারী জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

    এসময় তার সাথে ছিলেন মাহেন্দ্রা মালিক সমিতির সেক্রেটারী মো. আরিফুল ইসলাম জামাল, মহেন্দ্রা মালিক সমিতির সহ সভাপতি মো. আলাউদ্দিন, বরগুনা জেলা যান্ত্রিকযান থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. করিমুল হাসানসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। 

     


    এম এ সাইদ খোকন / ‍এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ