ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, ২০ যাত্রী আহত

    পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, ২০ যাত্রী আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগেছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে চলাচলকারী রো রো ফেরি শাহ জালালের। এতে ফেরিটির ২০ যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন অন্য যাত্রীরা। 

    শুক্রবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফেরিটি বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে শিমুলিয়া ঘাটে আসছিল।

    রো রো ফেরি শাহ জালালের চালক আব্দুল রহমান সাংবাদিকদের বলেন, ‘ফেরির ইলেকট্রনিক সিস্টেম হঠাৎ ফেল করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। নদীতে তীব্র স্রোতের থাকায় ফেরিটি পিলারে গিয়ে ধাক্কা লাগে।’

    এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) বিআইডব্লিউটিসি কর্মকর্তা ফয়সাল আহম্মেদ ঢাকা পোস্টকে বলেন, ফেরি শাহজালাল পদ্মা সেতুর ১৭ নং পিলারের সঙ্গে ধাক্কা খায়। তবে চালক দ্রুত ফেরিটি নিয়ন্ত্রণে নেওয়ার কারণে বড় কোনো বিপদ ঘটেনি। ফেরিটির তেমন কোনো ক্ষতি হয়নি।

    যাত্রী আহত হওয়ার বিষয়ে তিনি জানান, ফেরিটি শিমুলিয়া ঘাটে আসার পর তেমন আহত কাউকে দেখিনি। সবাইতো যার যার মতো চলে গেছে। একজন পায়ে ব্যথা নিয়ে খুঁড়িয়ে হাঁটছে দেখলাম। এই রুটে এখন ১২টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ