ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • রোহিঙ্গা নামে ডাকায় মাইক্রোচালককে পিটিয়ে হত্যা 

    রোহিঙ্গা নামে ডাকায় মাইক্রোচালককে পিটিয়ে হত্যা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুর জেলার হাকিমপুর (হিলি) উপজেলায় রোহিঙ্গা বলে ডাকায় ইলিয়াস হোসেন (৩৬) নামে এক মাইক্রোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

    বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ১১ টায় মাইক্রোস্ট্যান্ডে সংঘবদ্ধ কয়েকজন মিলে কুপিয়ে তাকে জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ জুলাই) সকালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহীদ।

    নিহত ইলিয়াস হোসেন (৩৬) হাকিমপুর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত মহাসিন আলীর ছেলে।

    হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মাইক্রোচালককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

    তিনি আরও জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ জুলাই) প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে হিলিতে যাওয়ার পথে পাশের গ্রামের (বৈগ্রাম) আক্তারুজ্জামানকে ঠাট্টা করে রোহিঙ্গা বলে ডাক দেন। এতে তিনি ক্ষিপ্ত হন। পরে স্থানীয় কয়েকজন যুবককে নিয়ে মাইক্রোস্ট্যান্ডে গিয়ে ইলিয়াসকে এলোপাতাড়ি মারধর করেন। পরে সে গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন। কিন্তু টাকার অভাবে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা চলছিল। সেখানে শনিবার (২৪ জুলাই) সকালে মারা যান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ