ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ১৯৫টি দেশের মধ্যে সেরা ২০ এ বাংলাদেশ : প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান 

    ১৯৫টি দেশের মধ্যে সেরা ২০ এ বাংলাদেশ : প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা মোকাবেলায় বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে সেরা ২০ এ বাংলাদেশের অবস্থান বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। গত শনিবার বিকালে রাজধানীর একটি হোটেলে কারুশিল্পী সায়মন ইমরান হায়দারের একক শিল্পকর্ম 'লার্জেস্ট এনভেলাপ মোজাইক ফ্ল্যাগ' বা খাম দিয়ে তৈরি সর্ববৃহৎ পতাকার বিশ্ব রেকর্ড অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

    'দুর্নিবার বাংলাদেশ' শিরোনাম অনুষ্ঠানে তিনি আরো বলেন, এ প্রচেষ্টা ও অর্জন দেশবাসীকে আনন্দিত করার পাশাপাশি বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

    শিল্পী সায়মন জানান, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেওয়া ২৪০ বর্গমিটার আয়তনের এই পতাকাটি প্রায় ১৬ হাজার লাল-সবুজ খাম দিয়ে তৈরি করা হয়েছে। 

    তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, তরুণ উদ্যোক্তারা এই প্রজন্মকে প্রতিনিধিত্ব করে। তাদের একজন সায়মন ইমরান হায়দার।

    শিল্পী সায়মন বলেন, আমাদের লক্ষ্য ছিল এমন কিছু করা যাতে রেকর্ডটা দীর্ঘমেয়াদে থাকে। তাই আমি এটি নিয়ে প্রায় তিন বছর ধরে কাজ করছিলাম। আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা এখানে দিয়েছি। আমি সবার কাছ থেকেই সহযোগিতা পেয়েছি।। গত শনিবার বিকালে রাজধানীর একটি হোটেলে কারুশিল্পী সায়মন ইমরান হায়দারের একক শিল্পকর্ম 'লার্জেস্ট এনভেলাপ মোজাইক ফ্ল্যাগ' বা খাম দিয়ে তৈরি সর্ববৃহৎ পতাকার বিশ্ব রেকর্ড অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

    'দুর্নিবার বাংলাদেশ' শিরোনাম অনুষ্ঠানে তিনি আরো বলেন, এ প্রচেষ্টা ও অর্জন দেশবাসীকে আনন্দিত করার পাশাপাশি বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

    শিল্পী সায়মন জানান, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেওয়া ২৪০ বর্গমিটার আয়তনের এই পতাকাটি প্রায় ১৬ হাজার লাল-সবুজ খাম দিয়ে তৈরি করা হয়েছে। 

    তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, তরুণ উদ্যোক্তারা এই প্রজন্মকে প্রতিনিধিত্ব করে। তাদের একজন সায়মন ইমরান হায়দার।

    শিল্পী সায়মন বলেন, আমাদের লক্ষ্য ছিল এমন কিছু করা যাতে রেকর্ডটা দীর্ঘমেয়াদে থাকে। তাই আমি এটি নিয়ে প্রায় তিন বছর ধরে কাজ করছিলাম। আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা এখানে দিয়েছি। আমি সবার কাছ থেকেই সহযোগিতা পেয়েছি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ