ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে নেহা বোরার পর ছাড়া পেলেন কেজরিওয়াল-মমতাও
  • আফগানিস্তানকে একঘরে করে রাখা হবে : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

    আফগানিস্তানকে একঘরে করে রাখা হবে : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, তালেবান জোরপূর্বক  ক্ষমতা দখল করলে আফগানিস্তানকে ‘একঘরে’ করে রাখা হবে হবে। 

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময়ে এই কথা বললেন যখন বিদ্রোহীগোষ্ঠী তালেবান একের পর এক আফগানিস্তানের এলাকা দখল করে নিচ্ছে। তালেবান দাবি করেছে,  দেশটির ৯০ শতাংশ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে। যদিও আফগানিস্তানের সরকার তালেবানের দাবি অস্বীকার করছে।  

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মঙ্গলবার রাতে ভারত সফরে এসেছেন। প্রধানত আফগানিস্তান পরিস্থিতি, আঞ্চলিক স্থিতি ও করোনা মোকাবিলাসংক্রান্ত বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতার পরিধি বিস্তার নিয়ে আলোচনা করতে ভারতে এসেছেন তিনি। 

    ভারতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে যদি মানুষের অধিকারকে সম্মান দেখানো না হয়, যদি আফগানিস্তানে নিজ দেশের জনগণের ওপর হত্যাকাণ্ড চালানো হয়, তাহলে দেশটি একটি ‘জাতিচ্যুত রাষ্ট্র’ বা বিশ্ব থেকে বিচ্ছিন্ন একটি দেশ হবে। 

    ব্লিনকেন বলেন, তালেবান আন্তর্জাতিক স্বীকৃতি চায়। তারা আফগানিস্তানের জন্য সমর্থন চায় এবং আরও চায় যে, তাদের (তালেবান) নেতারা বিশ্বে মুক্তভাবে ঘুরে বেড়াবে। 

    কিন্তু জোরপূর্বক দখল এবং মানবাধিকার লঙ্ঘন করে এসব অর্জন করা  যাবে না।  এ সময় তিনি বলেন, এসব অর্জনে একটাই পথ; সেটা হলো আলোচনার টেবিলে শান্তিপূর্ণভাবে মীমাংসায় আসা। যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সমস্যা সমাধানে জোর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। 

    উল্লেখ্য, আন্তর্জাতিক সমর্থন ও নিজেদের ভিত্তি মজবুত করতে তালেবান নানা পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সশস্ত্র এ গোষ্ঠীর কাতারে নিজেদের রাজনৈতিক কার্যালয় রয়েছে। শান্তিপ্রক্রিয়া নিয়ে সেখানে যুক্তরাষ্ট্র ও আফগান সরকারের সঙ্গে বহুবার আলোচনা করেছে তালেবান। চলতি মাসেই ইরানে আফগান সরকারের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসার কথা আছে তালেবানের।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ