ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • বৈরী আবহাওয়াতেও দৌলতদিয়া ঘাটে ঢাকাগামীদের ভিড়

    বৈরী আবহাওয়াতেও দৌলতদিয়া ঘাটে ঢাকাগামীদের ভিড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের মানুষের কর্মক্ষেত্রের এক বড় নগরী রাজধানী ঢাকা। কাজে যোগ দিতে হবে, তাই ঢাকা যেতে হবে। জীবিকার তাড়না লকডাউনকে হার মানায়, হার মানায় বৈরী আবহাওয়াকেও। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শত শত মানুষ তাই বৃষ্টি মাথায় নিয়েও পার হচ্ছেন পদ্মা নদী। মহামারি করোনার কঠোর বিধিনিষেধ আর বৈরী আবহাওয়া যেন উবে গেছে তাদের কাছে।

    বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকেই ঢাকাগামী যাত্রীদের ভিড় রয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। ফেরিতে পার হওয়া যানবাহনের সংখ্যা কম, তবে সেই জায়গা দখল করেছে সাধারণ যাত্রীরা। লঞ্চ, স্পিডবোট বন্ধ। ফলে পদ্মা পার হবার একমাত্র উপায় এখন ফেরি। সে কারণে ফেরিতেই যাত্রীদের ঢল নেমেছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে কার্যত দেশের বিভিন্ন এলাকা এখন লকডাউন। স্বাভাবিক জীবনযাত্রা ফেরার আগেই ঢাকাগামী যাত্রীদের ভিড়। চলছে না দূরপাল্লার কোনো পরিবহন। তবে এরই মধ্যে পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্প-কারখানা খুলে দেয়ার খবরে চাকরি বাঁচাতে ছুটতে হচ্ছে সাধারণ মানুষকে।

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষ, যারা পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানায় কাজ করে তাদের বড় একটা অংশই ঢাকায় গত কয়েকদিন ধরেই যাচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ