ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ৩ মামলার প্রস্তুতি র‌্যাবের

    হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ৩ মামলার প্রস্তুতি র‌্যাবের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিতর্কিত কর্মকাণ্ডে আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে অব্যাহতি দেওয়া ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর তার বিরুদ্ধে তিনটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে র‍্যাব।

    ডিজিটাল সিকিউরিটি আইনে একটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আরেকটি মামলা করার প্রস্তুতি নিয়েছে বলে জানায় র‌্যাব।

    শুক্রবার (৩০ জুলাই) রাজধানীর গুলশান থানায় এ তিনটি মামলা করা করা হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন র‍্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম।

    তিনি বলেন, ‘র‍্যাবের কাছে সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে, হেলেনা জাহাঙ্গীরের বাসায় অবৈধ মাদক, ইলেক্ট্রনিক ডিভাইসহ বিভিন্ন সামগ্রী বেআইনিভাবে মজুদ আছে। সেগুলো উদ্ধার করতেই বৃহস্পতিবার রাতে তার বাসায় এই অভিযান পরিচালনা করে র‌্যাব।

    যেসব অবৈধ জিনিস তার বাসা থেকে জব্দ হয়েছে সেগুলোর ক্যাটাগরি অনুযায়ী অপরাধ বিবেচনায় আমরা তিনটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। মামলাগুলো প্রক্রিয়াধীন রয়েছে।

    মামলা পর হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় হস্তান্তর করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

    আওয়ামী লীগের নামের সঙ্গে মিল রেখে নামসর্বস্ব সংগঠন ‘চাকরিজীবী লীগ’ নিয়ে সমালোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বাসায় র‍্যাব বৃহস্পতিবার (২৯ জুলাই) অভিযান চালায়। অভিযানে তার বাসা থেকে বিদেশি মদ, ক্যাসিনোর সরঞ্জাম, হরিণের চামড়া, বিদেশি মুদ্রা, ওয়াকিটকিসহ বিভিন্ন অবৈধ জিনিসপত্র জব্দ করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ