ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বিশেষ অঙ্গে লাথি, যুবকের মৃত্যু

    বিশেষ অঙ্গে লাথি, যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতিপক্ষের লাথির আঘাতে মুনসুর হাওলাদার (৩৫) নামে এক দিনমজুর যুবকের মৃত্যু হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। নিহত যুবক বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য খোন্তাকাটা গ্রামের ছামাদ হাওলাদারের ছেলে। 

    মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকটির এক পর্যায়ে প্রতিবেশী শামছু হাওলাদারের ছেলে সাইদুল হাওলাদার (৩৭) মুনসুরের স্পর্শকাতর স্থানে লাথি মারেন। এতে গুরুতর আহত হন ওই যুবক।

    থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জুলাই) খুমেক হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলী বেগম বাদী হয়ে শরণখোলা থানায় হত্যা মামলা দায়ের করবেন বলে জানিয়েছে পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার বাসিন্দা চাচা আলমগীরের বাগানবাড়ি দেখাশোনা করেন মুনসুর। ঘটনার দিন দুপুর ১২টার দিকে ওই বাগানের একটি নারকেল গাছ থেকে জোরপূর্ব কয়েকটি ডাব পাড়েন সাইদুল। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সাইদুল স্পর্শকাতর স্থানে লাথি দিলে মুনসুর অজ্ঞান হয়ে পড়েন। তাকে দ্রুত শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যালে পাঠানো হয় তাকে।

    শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘাতক সাইদুলকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ