ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • কবরস্থান থেকে উদ্ধার হলো ককটেল!

    কবরস্থান থেকে উদ্ধার হলো ককটেল!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার উজান গোপিন্দী বড় বিনারচর কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়। 

    এর আগে সকালে কবরস্থানে বোমা সাদৃশ্য বস্তু দেখতে পান কবরস্থানের খাদেম চান শরীফ। পরে পুলিশে খবর দিলে পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করা হয়।

    খাদেম চান শরীফ বলেন, সকালে কবরস্থান পরিষ্কার করার সময় রেইনকোটে মোড়ানো পলিথিন দেখতে পাই। পরে পলিথিনের ভেতরে বোমার মত বস্তু দেখে পুলিশে খবর দেই।

    আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর পুলিশ স্থানটি ঘিরে রাখে। পরে বোমা নিস্ক্রিয় ইউনিট এসে ছয়টি পরিত্যক্ত ককটেল উদ্ধার করে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ