ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা আটক

    ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা আটক
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরের হাজীগঞ্জে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আব্দুল রশিদ (৩৫) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার রাত ৯ টার দিকে পুলিশ তাঁকে আটক করে। অভিযুক্ত রশিদ উপজেলার মোল্লাডহর নোয়া বাড়ির আব্দুস সোবহানের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

    ধর্ষিতার মা জানান, আমাদের নতুন বাড়ির চারপাশে বর্ষার পানি। শনিবার দুপুরের দিকে ঘরে আমার কিশোরী মেয়েকে রেখে নৌকা যোগে গ্রামের দোকানে বাজার করতে যাই। এ সুযোগে আমার মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে দেবর রশিদ। আমি ঘরে ফিরে মেয়ের দিকে তাকালে সে আমাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠে সকল ঘটনা খুলে বলে।

    স্থানীয়, ইসমাইল ও আলমগীর হোসেন বলেন, আমরা শুনে ঘটনাস্থলে যাই এবং ধর্ষককে আটকে রাখি। তবে আমরা যাওয়ার পূর্বে মেয়েটির বাবা ৯৯৯ ফোন করে জানালে, পুলিশ রাত ৯ টার দিকে আসলে আমরা ধর্ষককে হাতে তুলে দেই।

    হাজীগঞ্জ থানার উপপরিদর্শক আবেদীন বলেন, ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে ধর্ষকসহ ভিকটিমকে রাত সাড়ে ১০টার দিকে থানায় নিয়ে আসি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ