ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ডেঙ্গুতে হাসপাতালে সর্বোচ্চ ভর্তির রেকর্ড 

    ডেঙ্গুতে হাসপাতালে সর্বোচ্চ ভর্তির রেকর্ড 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তির সর্বোচ্চ রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি রোগী ২১৮ জন।
     
    রোববার (১ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

    প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৩১ জুলাই সকাল ৮টা থেকে ১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৩৭ জন। এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি রোগী ২১৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৯ জন।

    এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬২ জনে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রোগী ৮২৮ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ৩৪ জন।

    গত ১ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত হয়েছেন ২ হাজার ২৯ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ