ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • করোনা রোগীদের জন্য হাসপাতালে শয্যা বাড়াতে রিট

    করোনা রোগীদের জন্য হাসপাতালে শয্যা বাড়াতে রিট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে সারাদেশে সরকারি-বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য শয্যা বাড়ানোর পাশাপাশি অক্সিজেনসহ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সরবরাহ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

    রোববার (১ আগস্ট) মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করে।

    রিটে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানিতে থাকবেন আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা নাসরীন ও শাহীনুজ্জামান।

    আইনজীবী শাহীনুজ্জামান জানান, আবেদনে সারাদেশে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য শয্যা বাড়ানো, আর যারা শয্যা সংকটে সরকারি হাসপাতালে ভর্তি হতে পারেননি তাদের বেসরকারি হাসপাতালে দ্রুত ভর্তি করানোর নির্দেশনা জারি করতে হবে। নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া।

    এর আগে করোনা রোগীদের চিকিৎসা নিশ্চিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশ পাঠানোর পর এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়া রিটটি করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ