ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • উজিরপুরে মাদ্রাসার তিন যুগপূর্তি উপলক্ষে অভিভাবক সম্মেলন 

    উজিরপুরে মাদ্রাসার তিন যুগপূর্তি উপলক্ষে অভিভাবক সম্মেলন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ী নুরানী হাফেজী মাদরাসা, লিল্লাহ বোডিং ও এতিমখানার তিন যুগপূর্তি উপলক্ষে দাতা, গুণীজন সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার সকাল সাড়ে ৮টায় গাববাড়ী নুরানী হাফেজী মাদ্রাসা মাঠে মাদ্রাসার সভাপতি আলহাজ রফিকুল ইসলাম বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা শাহ্ হাকিম মুহাম্মদ আখতার রহ: (করাচী)’র খলিফা হাফেজ মাওলানা মুফতি আলী ওমর কাসেমী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার মারকাজুল উলুম আল ইসলামিয়া কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুস সামাদ, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. কেফায়াতুল্লাহ, অত্র মাদ্রাসার উপদেষ্টা কমিটির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার। 

    এছাড়া উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মাহবুব আলম (আমেরিকা প্রবাসী), আলহাজ কামরুল হাসান (লাভলু), সোনাই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। এসময় ৬ শিক্ষার্থীদের মাঝে পাগরী প্রদান করা হয় এবং গুণীজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ