ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

৬ দফা দাবিতে ববি কর্মচারীদের কর্মবিরতির ডাক

৬ দফা দাবিতে ববি কর্মচারীদের কর্মবিরতির ডাক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ছয় দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কর্মচারীরা আগামী রোববার থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অফিস সহায়ক মো. হাসানুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. তৌফিক আলম ইউজিসির দোহাই দিয়ে আমাদের ন্যায্য অধিকার বঞ্চিত করা হচ্ছে।’

আগামী শনিবারের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে রোববার থেকে টানা তিন দিন সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীর কর্মবিরতি পালন করবেন। এরপরও দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।


দাবিগুলো হলো—নিয়মিত আপগ্রেডেশন বোর্ড বসানো ও প্রাপ্যতার তারিখ থেকে কার্যকর করা, সিন্ডিকেট অনুমোদিত অধিককাল কাজের বকেয়া বিল পরিশোধ, সরল সুদে সাধারণ গৃহনির্মাণ ঋণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন, সার্ভিস রুল ও নিজস্ব পেনশন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত সরকারি বিধি অনুযায়ী পেনশন প্রদান, কর্মচারীদের সংগঠন করার অধিকার এবং সব কর্মচারীর বিমা, আবাসন ব্যবস্থা ও কল্যাণ তহবিলের আওতাভুক্ত করা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন