ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • মোবাইল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

    মোবাইল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার আদমদীঘিতে মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের উপর অভিমান করে বিজয় (১৮) নামের এক যুবক বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামের আব্দুল হামিদের ছেলে। এ ঘটনায় আজ রবিবার দুপুরে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত কয়েক দিন ধরে বিজয় তার বাবা-মায়ের নিকট একটি মোবাইল ফোন চায়। এমতাবস্থায় বাবা-মা ফোন কিনে দিতে না পারায় সে গতকাল শনিবার বিকেলে সকলের অজান্তে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যায়। ওই দিন রাত ১১টায় সেখানে তার মৃত্যু হয়। 

    আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, ফোন কিনে দিতে না পারায় বাবা-মায়ের উপর অভিমান করে ওই যুবক আত্মহত্যা করে। কোনো বাদী না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ