ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • চুরির ঘটনা দেখে ফেলায় ছাত্রলীগ নেতাকে হত্যা 

    চুরির ঘটনা দেখে ফেলায় ছাত্রলীগ নেতাকে হত্যা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছাত্রলীগ নেতা মাছুমদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল প্রতিবেশী মারুফ ও জহিরদের। মাছুম বাসায় না থাকার সুযোগে রুমের তালা ভেঙে মূল কাগজপত্র চুরির জন্য পরিকল্পনা করে মারুফরা। পরিকল্পনা অনুযায়ী ঈদের রাতে তারা সহযোগী কালামকে নিয়ে ঘরে ঢুকে চুরি করার সময় ঘরে প্রবেশ করে দেখে ফেলে মাছুম। তারপর চুরির সাক্ষী না রাখতেই হত্যার উদ্দেশ্যে প্রথমে পিটিয়ে পরে ইটদিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায় আসামীরা। দুইদিন পর হাসপাতালে মৃত্যু হয় মাছুমের। 

    ঘটনায় গ্রেপ্তার শ্রীপুরের বেরাইদের চালা এলাকার মৃত হাবিবুল্লাহ ক্বারীর ছেলে আবুল কালাম (৪১) শনিবার ছাত্রলীগ নেতা মাছুম হত্যাকান্ডের বর্ননা দিয়ে আদালতে বিস্তারিত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

    পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, মাছুম হত্যাকাণ্ডে কালাম ছাড়াও এ পর্যন্ত একই এলাকার শফিকুল ইসলাম (৩২), নাজির হোসেন জয় (২৯), সাইফুল ইসলামকে (৪০) ও হারুন অর রশিদকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আবুল কালাম আদালতে গ্রেপ্তার সবার হত্যায় জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছে। 

    খালি  ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে জমির দলিলপত্র চুরি করে নিয়ে যাওয়ার সময় ঘরে প্রবেশ করে মাছুম। এ সময় আসামীরা দৌড়ে পালিয়ে যেতে থাকে। মাছুমকে একজনকে ধরে ফেলে। তখন আসামীদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আসামীরা ইট দিয়ে মাছুমের মাথায় আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে আসামীরা তিন জোড়া স্যান্ডেল ও দুইটি ছাতা ফেলে রেখে যায়। জুতা ও ছাতার সূত্র ধরে গেপ্তার করা হয় আসামীদের। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ