ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • একা’র  রুগ্ন রূপ দেখে ভক্তদের হতাশা

    একা’র  রুগ্ন রূপ দেখে ভক্তদের হতাশা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই ছবির এক সময়ের আলোচিত নায়িকা একা। তার বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারধর ও মাদকদ্রব্য আইনে করা পৃথক দুই মামলায় রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

    এর আগে গেলো শনিবার (৩১ জুলাই) রাতে একাকে ধরে এনে হাতিরঝিল থানায় আটকে রাখা হয়। আটকের পর তার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়- পর্দা কাঁপানো নায়িকার চেহারায় লাবণ্যের ছাপ নেই। রুগ্ন-শীর্ণ একাকে দেখে কোনভাবেই বোঝার উপায় নেই, একসময় রুপালি পর্দা মাতিয়ে তুলতেন তিনি।

    চেহারায় শুধু মলিনতাই নয়, অস্বাভাবিক পরিবর্তনও হয়েছে তার। পর্দার লাবণ্যময়ী নায়িকাকে এমন রূপে দেখে ভক্তদের আফসোসের শেষ নেই। আফসোস করাটাই স্বাভাবিক, কেননা একাকে এভাবে দেখতে হবে সেটি হয়তো তার ভক্তদের কল্পনাতেও আসেনি।

    নেটাগরিকদের একজন লিখেছেন- 'একাকে এভাবে দেখব আমরা ভাবতেও পারছি না।'

    আরেকজন লিখেছেন, 'একার এই পরিণতি কেন?'

    প্রসঙ্গত, একেবারে অন্তরালে চলে গিয়েছিলেন একা। দুই সন্তান নিয়ে বসবাস করছিলেন রাজধানীর হাতিরঝিল এলাকার উলনে। দীর্ঘ সময় পর নেতিবাচক সংবাদের মধ্য দিয়ে আবারো আলোচনায় এই নায়িকা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ