ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • রাজধানীতে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ শুরু

    রাজধানীতে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ শুরু
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীতে আবারো শুরু হয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম।

    আজ সোমবার (২ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্বায়ত্তশাসিত হাসপাতালসহ বিভিন্ন টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম চলছে।

    অ্যাস্ট্রাজেনেকার টিকার মজুত ফুরিয়ে যাওয়ায় মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে দ্বিতীয় ডোজের টিকাদান বন্ধ করে দেওয়া হয়। এ কারণে প্রথম ডোজের টিকা নিয়েছেন এমন ১৫ লাখ ২১ হাজার মানুষ দ্বিতীয় ডোজ পাননি। এসব মানুষের জন্য আজ সোমবার আবার শুরু হয়েছে টিকা কার্যক্রম। তবে আজ দেওয়া শুরু হয়েছে ঢাকায়। পরে আগামী ৭ আগস্ট সারা দেশে টিকা দেওয়া শুরু হবে।

    এরই মধ্যে কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান সরকারের সহায়তায় দুই দফায় দেশে এসেছে ১০ লাখ ২৬ হাজার ৫২০ ডোজ। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার আরো ছয় লাখ ডোজ টিকা দেশে আসার সম্ভাবনা রয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ইপিআই) মো. শামসুল হক গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ জুলাই যে দুই লাখ ৪৫ হাজার টিকা এসেছে, তা এরই মধ্যে বিতরণ করা হয়েছে। এই টিকা ঢাকা মহানগরী ও আশপাশের জেলায় দেওয়া হবে। বাকিগুলো দেশের অন্যান্য জেলায় পাঠানোর প্রস্তুতি চলছে। এ ক্ষেত্রে যাঁরা যে কেন্দ্র থেকে প্রথম ডোজ নিয়েছেন, ঠিক সেই কেন্দ্রে গিয়েই তাঁদের দ্বিতীয় ডোজ নিতে হবে।

    এদিকে গতকাল এক দিনে দেশে টিকা দেওয়া হয়েছে তিন লাখ ছয় হাজার ৩৫০ ডোজ। এর মধ্যে তিন লাখ দুই হাজার ৬৯ জনকে প্রথম ডোজ ও চার হাজার ২৮১ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে এক কোটি ৩৪ লাখ ৫১ হাজার ৮১১ ডোজ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ