ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • টিকা নেওয়াদের মৃত্যুহার ০.৩, না নেওয়াদের ৩ শতাংশ : আইইডিসিআর

    টিকা নেওয়াদের মৃত্যুহার ০.৩, না নেওয়াদের ৩ শতাংশ : আইইডিসিআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে টিকা না নেওয়া আক্রান্ত করোনা রোগীদের মধ্যে তিন শতাংশ মারা গেছেন এবং টিকা নেওয়ার পর আক্রান্তদের শূন্য দশমিক তিন শতাংশ রোগী মারা গেছেন। 

    টিকা না নেওয়া আক্রান্ত রোগীদের মধ্যে শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা দেখা গেছে ১১ শতাংশের ক্ষেত্রে। তবে টিকা নেওয়ার পর যারা আক্রান্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে এ হার মাত্র চার শতাংশ।  


    দেশে পূর্ণ ডোজ টিকা নেওয়া করোনা রোগীদের হাসপাতালে ভর্তির হার সাত শতাংশ। আর টিকা না নেওয়া রোগীদের ক্ষেত্রে এ হার ২৩ শতাংশ।

    সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গত মে ও জুন মাসে করোনায় আক্রান্ত রোগীদের জাতীয় তালিকা থেকে দ্বৈবচয়নের ভিত্তিতে নির্বাচিত ত্রিশোর্ধ্ব এক হাজার ৩৩৪ জনের ওপর গবেষণাটি পরিচালনা করা হয়।

    ৫৯২ জন আক্রান্ত রোগী এবং পূর্ণ ডোজ টিকা নিয়েছেন এমন ৩০৬ জন রোগী গবেষণায় অংশ নেন। টিকা  নেওয়ার অন্তত ১৪ দিন পর যারা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন তারা এতে অংশ নেন। তাদের করোনা শনাক্ত হওয়ার অন্তত ১৪ দিন পর সাক্ষাৎকার নেওয়া হয়।

    গবেষণায় দেখা যায়, অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেওয়া করোনা রোগীদের শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতার হার পূর্ণ ডোজ টিকা নেওয়ার পর আক্রান্তদের তুলনায় ১০ শতাংশ বেশি।

    অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেওয়া করোনা রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তির হার ৩২ শতাংশ। পূর্ণ ডোজ টিকা নেওয়ার পর আক্রান্তদের মধ্যে এ হার ১০ শতাংশ। একের অধিক অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেওয়া করোনা রোগীদের হাসপাতালে ভর্তির হার পূর্ণ ডোজ টিকা নেওয়াদের তুলনায় ১৬ শতাংশ বেশি।


    টিকা না নেওয়া আক্রান্ত রোগীদের মধ্যে তিন শতাংশের আইসিইউতে ভর্তির প্রয়োজন হয়েছে। পূর্ণ ডোজ টিকা নেওয়ার পর আক্রান্তদের ক্ষেত্রে এ হার এক শতাংশেরও কম। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ