ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মাদকসহ ঈশিতার বিরুদ্ধে র‍্যাবের তিন মামলা

    মাদকসহ ঈশিতার বিরুদ্ধে র‍্যাবের তিন মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতারণার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার কথিত তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক, বিশেষজ্ঞ চিকিৎসক ইশরাত রফিক ঈশিতার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব-৪ বাদী হয়ে মিরপুরের শাহ আলী থানায় এসব মামলা দায়ের করে।

    আজ সোমবার (২ আগস্ট) র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

    তিনি জানান, ঈশিতার বিরুদ্ধে একটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, একটি প্রতারণা এবং একটি ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৩, ২৪ ও ৩৫ ধারায় মামলা হয়েছে।

    শাহ আলী থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, দুই মামলায় পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড আবেদনসহ আসামি ঈশিতা ও দিদারকে বিকেলে আদালতে সোপর্দ করা হবে। আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    এর আগে, রাজধানীর মিরপুর ১ নম্বর থেকে ঈশিতা ও তার সহযোগী মো. শহিদুল ইসলাম ওরফে দিদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ভুয়া আইডি কার্ড, ভুয়া ভিজিটিং কার্ড, ভুয়া সিল, ভুয়া সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, পাসপোর্ট, ল্যাপটপ, ৩০০ পিস ইয়াবা, ৫ বোতল বিদেশি মদ ও মোবাইল ফোন জব্দ করে র‌্যাব।

    ঈশিতা নিজের পরিচয় দিতেন ‘বিজ্ঞানী’ বলে । নামের আগে লিখতেন ‘ব্রিগেডিয়ার জেনারেল’ পদবি। ইন্টারপোলের সঙ্গেও নিজের সংশ্লিষ্টতা এবং কথিত ‘আন্তর্জাতিক পুরস্কার’ পাওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমেও এসেছে, যদিও সেটাও ভুয়া বলে জানিয়েছে র‌্যাব।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ