ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন 
  • বিয়ের প্রলোভনে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগ

    বিয়ের প্রলোভনে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় সোমবার ভোরে নিজ বাড়ি থেকে সফিউল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে রবিবার দিবাগত রাতে শিবগঞ্জ থানায় এ মামলা করেন। অভিযুক্ত সাফিউল উপজেলার কিচক ইউনিয়নের মাটিয়ান দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল হামিদ।

    এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর চার বছর আগে বিয়ে হয়। তার বিয়ের পর থেকেই সফিউল তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে সফিউল তাকে বিয়ের প্রস্তবসহ জমি লিখে দেওয়ার প্রস্তাব দেন। এতে ওই নারী রাজি হয়ে যায়। পরে সফিউলের কথা অনুযায়ী স্বামীকে ডিভোর্সও দেন ওই নারী। তাদের প্রেমের সম্পর্ক চলাকালে গত বছরের ১৯ ডিসেম্বর রাত ১১টার দিকে ভুক্তভোগী নারীর বাড়িতেই একাধিক বার তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। বর্তমানে তিনি (নারী) সাত মাসের অন্তঃসত্ত্বা। চলতি বছরের ২৫ জুলাই সকালে ওই নারী সাফিউলের সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনা করেন। এতে সফিউল ক্ষিপ্ত হয়ে তাকে গালাগালাজ ও হুমকি দিয়ে চলে যান।

    জানতে চাইলে শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় সফিউলকে সোমবার ভোরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে আদালতে নেওয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ