ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে ধর্ষণ

    প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে ধর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেবীদ্বারে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে শাহীন (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত শনিবার (৩১ জুলাই) দুপুরে দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে।

    ওই ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে উপজেলার সৈয়দপুর গ্রামের হাছন আলী মাস্টার বাড়ির আব্দুর রহিমের ছেলে মো. শাহীনকে (২৩) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী/২০০৩’র ৯(১) ধারায় দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন।

    পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী হওয়ায় ওই কিশোরীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিতেন শাহীন। ঘটনার দিন শাহীন কিশোরীকে বিভিন্ন কৌশলে নিত্য কবিরাজের বাড়িতে নিয়ে যান। সেখানে একটি পরিত্যক্ত ঘরে তাকে ধর্ষণ করেন। এসময় কিশোরীর চিৎকারে জালাল পাঠান নামে এক কৃষক ওই ঘরে এসে এ ঘটনা দেখেন। তিনি অভিযুক্ত ধর্ষককে জাপটে ধরার চেষ্টা করলে তিনি পালিয়ে যান। পরে ওই ঘটনায় দেবীদ্বার থানায় একটি অভিযোগ পত্র দায়ের করলে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন ভূঁইয়া একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত শাহীনকে আটক করে থানায় নিয়ে আসেন।

    দেবীদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘আমরা অভিযোগ পাওয়ার পর পরই ঘটনার অনুসন্ধানের চেষ্টা করি। অনুসন্ধানে নিশ্চিত হয়ে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করি। শাহীন ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। আসামিকে কোর্টে চালান করা হয়েছে। ভুক্তভোগীতে ডাক্তারি পরীক্ষার জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ