ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • টিকা গ্রহণকারীদের মৃত্যুহার ০.৩, না নেওয়াদের ৩ শতাংশ 

    টিকা গ্রহণকারীদের মৃত্যুহার ০.৩, না নেওয়াদের ৩ শতাংশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে মৃত্যুহার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, একটি নির্দিষ্ট সময়ে টিকা নেওয়া করোনা রোগীদের মৃত্যুহার ০.৩ শতাংশ। আর একই সময়ে যারা টিকা নেননি তাদের মৃত্যুহার ৩ শতাংশ।  

    সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গত মে ও জুন মাসে করোনায় আক্রান্ত রোগীদের তালিকা থেকে দ্বৈবচয়নের ভিত্তিতে নির্বাচিত ত্রিশোর্ধ্ব এক হাজার ৩৩৪ জনের ওপর গবেষণাটি পরিচালনা করা হয়।


    গবেষণায় দেখা যায়, টিকা না নেওয়া আক্রান্ত রোগীদের মধ্যে শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা দেখা গেছে ১১ শতাংশের ক্ষেত্রে। টিকা নেওয়ার পর যারা আক্রান্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে এ হার মাত্র চার শতাংশ।  

    পূর্ণ ডোজ টিকা নেওয়া করোনা রোগীদের হাসপাতালে ভর্তির হার সাত শতাংশ। আর টিকা না নেওয়া রোগীদের ক্ষেত্রে এ হার ২৩ শতাংশ।

    ৫৯২ জন আক্রান্ত রোগী এবং পূর্ণ ডোজ টিকা নিয়েছেন এমন ৩০৬ জন রোগী গবেষণায় অংশ নেন। টিকা  নেওয়ার অন্তত ১৪ দিন পর যারা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন তারা এতে অংশ নেন। তাদের করোনা শনাক্ত হওয়ার অন্তত ১৪ দিন পর সাক্ষাৎকার নেওয়া হয়।

    গবেষণায় দেখা যায়, অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেওয়া করোনা রোগীদের শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতার হার পূর্ণ ডোজ টিকা নেওয়ার পর আক্রান্তদের তুলনায় ১০ শতাংশ বেশি।

    অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেওয়া করোনা রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তির হার ৩২ শতাংশ। পূর্ণ ডোজ টিকা নেওয়ার পর আক্রান্তদের মধ্যে এ হার ১০ শতাংশ। একের অধিক অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেওয়া করোনা রোগীদের হাসপাতালে ভর্তির হার পূর্ণ ডোজ টিকা নেওয়াদের তুলনায় ১৬ শতাংশ বেশি।


    টিকা না নেওয়া আক্রান্ত রোগীদের মধ্যে তিন শতাংশের আইসিইউতে ভর্তির প্রয়োজন হয়েছে। পূর্ণ ডোজ টিকা নেওয়ার পর আক্রান্তদের ক্ষেত্রে এ হার এক শতাংশেরও কম। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ