ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বিয়ের ১৫ দিন পর স্বামী জানলেন স্ত্রী ৬ মাসের অন্ত:সত্ত্বা

    বিয়ের ১৫ দিন পর স্বামী জানলেন স্ত্রী ৬ মাসের অন্ত:সত্ত্বা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীর বাঘায় বিয়ের ১৫ দিন পর কিশোরী ছয় মাসের অন্তঃসত্বা প্রমাণ পাওয়ায় তার প্রাক্তন প্রেমিক সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। শুক্রবার রাতে ওই কিশোরীর বাবা মামলা করেন।


    জানা গেছে, ১৫ জলাই ওই উপজেলার হরিপুরের এক যুবকের সঙ্গে তুলশীপুর গ্রামের ওই কিশোরীর বিয়ে হয়। কোরবানির ঈদের পরদিন নতুন জামাই তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে আসে। সেখানে জামাই সবাইকে জানায় তার স্ত্রী অন্তঃসত্ত্বা। এ খবর শুনে শঙ্কিত হয়ে পড়ে মেয়ের পরিবার। পরদিন উপজেলা সদরের সেবা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করিয়ে তারা জানতে পারেন মেয়েটি ছয় মাসের অন্তঃসত্ত্বা।

    পরবর্তীতে মেয়ের সঙ্গে কথা বলে বাবা-মা জানতে পারেন- বিয়ের আগে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে সোহেল রানার সঙ্গে তার মেয়ের প্রেমের সূত্রে শারীরিক সম্পর্ক হয়। এতেই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তবে ওই কিশোরীর দাবি- বিষয়টি কাউকে জানালে সোহেল তার বাবাকে হত্যা করার হুমকি দিয়েছিল। এ কারণেই সে বিষয়টি গোপন রাখে।বাঘা থানার এসআই মোকারম হোসেন জানান, মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে থানায় একটি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। তবে মামলার পর থেকে আসামি সোহেল লাপাত্তা। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমকে পরীক্ষা-নিরীক্ষার জন্য শনিবার সকালে রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ