ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  •  বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালাতেন হেলেনা

     বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালাতেন হেলেনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্ষমতাসীন আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরী হেলেনার বিভিন্ন ধরনের প্রতারণার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

    হাজেরা ছিলেন জয়যাত্রা টেলিভিশনের জিএম আর সানাউল্ল্যাহ প্রতিনিধি সমন্বয়ক ছিলেন।  

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানিয়েছেন, জয়যাত্রা টেলিভিশনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা কী কী অপকর্ম করেছেন।

    মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হাজেরা খাতুন (৪০) কুমিল্লার বুড়িচং উপজেলার এতবার পুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। আর সানাউল্ল্যাহ নূরী (৪৭) গাজীপুরের সামন্তপুর এলাকার মৃত শেখ মঈন উদ্দিনের ছেলে। তাদের কাছ থেকে দুইটি ল্যাপটপ ও দুইটি মোবাইল জব্দ করা হয়।

    মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে র‌্যাব জানায়, গ্রেফতার হেলেনাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার প্রতারণা কার্যক্রমের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। তাদের সম্পর্কে কিছু তথ্যও দেন হেলেনা। এরই ধারাবাহিকতায় তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

    হাজেরা র‌্যাবকে জানিয়েছেন, তিনি ২০০৯ সালে কুমিল্লার একটি কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর তিনি হেলেনার মালিকানাধীন একটি গার্মেন্টসে অ্যাডমিন হিসেবে চাকরি নেন। এর সুবাধে তিনি হেলেনার আস্থাভাজন হয়ে উঠেন। পরে জয়যাত্রা ফাউন্ডেশনের ডিজিএম হিসেবে নিয়োগ পান। এরই ধারাবাহকতায় তিনি জয়যাত্রা টেলিভিশনের শুরু থেকেই জিএম হিসেবে দায়িত্ব পান। এক্ষেত্রে হাজেরাই মূলত দুটি প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমসহ হেলেনার আর্থিক বিষয়াদি দেখভাল করতেন।

    হাজেরা আরও জানান, জয়যাত্রা টিভি ২০১৮ সাল থেকে হংকংয়ের একটি ডাউন লিংক চ্যানেল হিসেবে সম্প্রচার হয়ে আসছে। যার ফ্রিকুয়েন্সি হংকং থেকে বরাদ্দ করা হয়েছে। এর জন্য হংকংকে প্রতি মাসে প্রায় ছয় লাখ টাকা পরিশোধ করতে হত। এই টাকা চাঁদাবাজিসহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে সরবরাহ করা হত।

    এ টিভি বাংলাদেশের প্রায় ৫০টি জেলায় সম্প্রচারিত হয়ে আসছিল। রাজধানী ও জেলা পর্যায়ের পাশাপাশি মফস্বল ও প্রত্যন্ত অঞ্চলে একে জনপ্রিয় করার জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়। যাতে করে প্রত্যন্ত অঞ্চল থেকেও অধিকসংখ্যক প্রতিনিধি নিয়োগের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা যায়। 

    গুরুত্ব বিবেচনায় জেলা প্রতিনিধি ৩০ থেকে ৫০ হাজার টাকা, উপজেলা প্রতিনিধি ১০ থেকে ২০ হাজার টাকায় দেওয়া হত। এছাড়া প্রতিনিধিদের কাছ থেকে প্রতি মাসে দুই থেকে পাঁচ হাজার টাকা নেওয়া হত।

    হাজেরা এও জানিয়েছেন, হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা টিভিকে তিনি নিজ প্রচার ও প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ব্যবহার করতেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে জয়যাত্রা টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণা চালাতেন হেলেনা।

    জয়যাত্রা ফাউন্ডেশন সম্পর্কে হাজেরা জানান, এ ফাউন্ডেশনে ডোনার, জেনারেল মেম্বার, লাইফটাইম মেম্বার ইত্যাদি ক্যাটাগরিতে অর্থ সংগ্রহ করা হয়। এ সংগঠনের প্রায় ২০০ জন সদস্য রয়েছেন। যাদের কাছ থেকে সদস্য পদ বাবদ ২০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত সংগ্রহ করা হয়েছে। যার খুব সামান্য মানবিক কাজে ব্যবহার হয়েছে। বাকি অর্থ জয়যাত্রা টিভির মাধ্যমে অপপ্রচার চালাতে ব্যবহার করা হয়েছে।

    র‌্যাব জানায়, গ্রেফতার সানাউল্ল্যা নূরী জয়যাত্রা টিভির প্রতিনিধি সমন্বয়ক ছিলেন। তিনি হেলেনার নির্দেশনায় প্রতিনিধিদের সমন্বয় করতেন। প্রতিনিধিদের কেই মাসিক টাকা দিতে ব্যর্থ হলে বা গড়িমসি করলে তিনি ভয়ভীতি প্রদর্শন করতেন। 

    এছাড়া এলাকাতে তার নামে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তিনি গাজীপুর গার্মেন্টস সেক্টরে ব্যাপক চাঁদাবাজি করে তার একটি অংশ জয়যাত্রা টিভিকেও দিতেন। এছাড়া তিনি গাজীপুর ও তদসংলগ্ন এলাকায় অনুমোদনহীন জয়যাত্রা টিভির সম্প্রচার নিশ্চিত করতেন। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ