ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ৭ ঘণ্টায় ৪২ কিমি নদী সাঁতরালেন পল্লিচিকিৎসক

    ৭ ঘণ্টায় ৪২ কিমি নদী সাঁতরালেন পল্লিচিকিৎসক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীতে একটানা ৪২ কিলোমিটার নদী সাঁতরে আলোচনায় এসেছেন বকুল সিদ্দিকী নামের এক পল্লিচিকিৎসক। মঙ্গলবার (৩ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা সাঁতার কেটেছেন তিনি।

    কিশোরগঞ্জের ভৈরব ব্রিজ থেকে মেঘনা নদী হয়ে নরসিংদীর রায়পুরার হাইরমারা ইউনিয়নের মনিপুরা বাজারঘাট পর্যন্ত বিরতিহীনভাবে ৪২ কিলোমিটার সাঁতার কেটেছেন বকুল সিদ্দিকী।


    জানা যায়, বকুল সিদ্দিকী নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিল্লা গ্রামের ডা. সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন পল্লিচিকিৎসক।


    বকুল সিদ্দিকী গত বছরের ২৩ আগস্ট টানা ৪ ঘণ্টায় সাঁতার দিয়ে ১৫ কিলোমিটার উত্তাল মেঘনা পাড়ি দেন। এর পর স্থানীয়দের পক্ষ থেকে ১ লাখ টাকাও পুরস্কার জিতে নেন তিনি।

    এ বছর ব্যক্তিগতভাবে পূর্ব ঘোষণা দিয়ে ভৈরব বাজারের পাশ থেকে রায়পুরার হাইরমারা ইউনিয়নের মনিপুরাঘাটে ৪২ কিলোমিটার টানা সাঁতরে পার হন। ভোর পাঁচটায় শুরু হওয়া এই যাত্রা শেষ হয় দুপুর ১২টায়। এর পর স্থানীয়রা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

    বকুল সিদ্দিকী বলেন, নদীপথে সাঁতারের পূর্বের সব রেকর্ড ভাঙতে চাই।  আগামীতে নদীপথে নরসিংদী থেকে ঢাকা যাওয়ার ইচ্ছা রয়েছে। মনের আনন্দেই আমি এই কাজটা করে থাকি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ