ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯
  • ভিমরুলের কামড়ে প্রভাষকের মৃত্যু

    ভিমরুলের কামড়ে প্রভাষকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে লালমনিরহাটের চাপারহাট শামছুদ্দিন-কমরউদ্দিন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সুবাস চন্দ্র রায়ের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (০৩ আগস্ট) বিকেল ৩টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

    এর আগে দুপুর ১২টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সতীরপাড় এলাকায় বাড়ির পাশের সুপারি বাগানে এ ঘটনা ঘটে। প্রভাষক সুবাস চন্দ্র রায় ওই গ্রামের মৃত প্রসন্ন রায়ের ছেলে। 


    স্থানীয়রা জানান, গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের সুপারি বাগানে যান প্রভাষক সুবাস। ঘাস কাটার সময় ঘাসের ভেতরে থাকা ভিমরুলের বাসায় হাত লাগলে শতাধিক ভিমরুল তাকে কামড় দেয়। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। 

    কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শতাধিক ভিমরুলের কামড়ের কারণে তার শরীরে বিষক্রিয়া হয়। হাসপাতালে দ্রুত নিয়ে আসলে তাকে বাঁচানো যেত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ