ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • মোটরসাইকেলের সংঘর্ষে এএসআই নিহত

    মোটরসাইকেলের সংঘর্ষে এএসআই নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার বুড়িচংয়ে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকি চন্দ্র সিংহ নামে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

    মঙ্গলবার (৩ আগস্ট) বিকালে কুমিল্লা-সিলেট সড়কের বুড়িচং উপজেলার শরীফপুর এলাকায় এ দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

    রাকি চন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

    বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, এএসআই রাকি চন্দ্র সিংহ ওই সড়ক দিয়ে মোটরসাইকেলে কুমিল্লা সেনানিবাসের দিকে যাচ্ছিলেন। সে সময় বিপরীত দিক থেকে আসা সিন্দুরিয়া এলাকার বাসিন্দা রাফি উল্লাহর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি এ সংঘর্ষ হয়। এ সময় দুজনই সড়কের দুই দিকে ছিটকে পড়ে যান। স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ময়নামতি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ সদস্য রাকির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ কুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

    অপরদিকে, গুরুতর আহত রাফি উল্লাহকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ