ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
  • বুধবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা

    বুধবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম, খুলনা ও বরিশালের অধিকাংশ স্থানে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশে অধিকাংশ নদ-নদীর পানির সমতল বাড়লেও বিপদসীমা অতিক্রম করার কোনও আভাস নেই।

    আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই অবস্থায় বুধবার (০৪ আগস্ট) সন্ধ্যা নাগাদ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

    অপরদিকে দেশে অধিকাংশ নদ-নদীর পানির সমতল বাড়ছে। তবে, বিপদসীমা অতিক্রম করার কোনও আভাস নেই।

    পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বিভিন্ন নদ-নদীর ১০৯ টি স্টেশনের মধ্যে মঙ্গলবার (৩ আগস্ট) পানির সমতল বেড়েছে ৫৭টিতে। কমেছে ৪৬টি স্টেশনে পানির সমতল। অপরিবর্তন আছে পাঁচটি স্টেশনের পানির সমতল। একটির তথ্য সংগ্রহণ শুরু হয়নি।

    বেশিরভাগ স্থানে পানির সমতল বাড়ার কারণ হিসেবে দেখানো হয়েছে, উত্তরের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোর বর্ধিত বৃষ্টিপাত। আইজলে ১৬২ মিলিমিটার, গ্যাংটকে ৪৯ মিলিমিটার, আগরতলায় ২৪ মিলিমিটার বর্ষণ হয়েছে। বেড়েছে আসাম, মেঘালয়, দার্জিলিংয়ের বর্ষণও। পানি বাড়লেও আপাতত কোনো নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রমের শঙ্কা নেই। ফলে বন্যা পরিস্থিতি আভাস দেখছে না পাউবো।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ