ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
  • ‘ডেডিকেটেড’ হাসপাতালে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

    ‘ডেডিকেটেড’ হাসপাতালে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা পরিস্থিতি অবনতির মুখে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে। ঘোষণা কার্যকরের দিনই গণমাধ্যমকর্মীদের হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 


    মঙ্গলবার বিকালে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো.আরশ্বাদ উল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে প্রবেশ নিষেধাজ্ঞার এই কথা জানান। 

    এতে বলা হয়েছে, মানিকগঞ্জ জেলায় অস্বাভাবিকভাবে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিক সংক্রমণ রোধকল্পে বিভিন্ন ওয়ার্ড, বিভাগ, ফ্লোরসহ হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ সীমিত করা হয়েছে। এমতাবস্থায় সকল গণমাধ্যমকর্মীকে নিজেদের এবং হাসপাতালে ভর্তি করোনা রোগীদের সুরক্ষার স্বার্থে হাসপাতাল অভ্যন্তরে প্রবেশ থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হলো। গণমাধ্যমকর্মীরা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করবেন।
     
    এ বিষয়ে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বলেন, গণমাধ্যমকর্মীদের সুরক্ষার জন্য বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে দেখছি। তবে চিকিৎসা সেবার বিষয়ে কোনো অনিয়ম, অবহেলা কিংবা অব্যবস্থাপনা হলে গণমাধ্যমকর্মীরা হাসপাতালে গিয়ে সংবাদ সংগ্রহ করবে এটাই স্বাভাবিক।  

    হাসপাতালটির করোনা ইউনিটের সমন্বয়ক ডা. মানবেন্দ্র সরকার মানব বলেন, করোনা সংক্রমণের হার কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোনো তথ্য প্রয়োজন হলে গণমাধ্যমকর্মীদের মোবাইল ফোনে পাঠানো হবে। 

    এ বিষয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ ও সদস্য সচিব সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুল আমীন আখন্দ বলেন, গণমাধ্যমকর্মীদের হাসপাতালে প্রবেশ নিষেধের বিষয়ে কোনো সিদ্ধান্ত জেলা প্রতিরোধ কমিটির সভায় হয়নি। বিষয়টি খোঁজ খবর নিয়ে পরে জানানো হবে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ