ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
  • করোনা উপসর্গ নিয়ে স্বামী-স্ত্রী মৃত্যু

    করোনা উপসর্গ নিয়ে স্বামী-স্ত্রী মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যান ছামির আলী (৭৫) নামে এক বৃদ্ধ। তার জানাজা শুরুর আগ মুহূর্তে মারা যান স্ত্রী আনোয়ারা বেগম (৬৫)। কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    এলাকাবাসী সূত্রে জানা যায়- উপজেলার মীরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামের বৃদ্ধ ছামির আলী ও তার পরিবারে লোকজন গত এক সপ্তাহ ধরে করোনা উপসর্গে ভুগছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা না করে স্হানীয় ফার্মেসি থেকে ওষুধ কিনে সেবন করছিলেন তারা। করোনা উপসর্গের বিষয়টি গোপন রেখে জ্বর নিয়েই সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তারা টিকাও নেন।

    এ অবস্থায় মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে মারা যান ছামির আলী। বিকেল সাড়ে ৫টায় তার জানাজা নামাজের সময় ঠিক করা হয়। জানাজার প্রস্তুতি চলাকালে বিকেল ৫টায় মারা যান স্ত্রী আনোয়ারা বেগম (৬৫)। বিকেলে গ্রামের মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ছামির আলীকে দাফন করা হয়। তার দাফনের পর পর একই কবরস্থানে বাদ এশা জানাজা শেষে আনোয়ার বেগমকে দাফন করা হয়।

    মারা যাওয়া দম্পতির চার ছেলে দুই মেয়ে। তাদের মধ্যে তিন ছেলে যুক্তরাজ্যে বসবাস করছেন। বাড়িতে থাকা অন্য সদস্যরাও করোনা উপসর্গে ভুগছেন।

    জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূধন ধর বাংলানিউজকে বলেন, পরিবারের অন্য সদস্যদের বিষয়ে খোঁজ নিয়ে চিকিৎসার ব্যবস্হা করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ