ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • বিজিবির টহলে মাদক কারবারিদের হামলা, তিন সদস্য আহত

    বিজিবির টহলে মাদক কারবারিদের হামলা, তিন সদস্য আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের রামুতে বিজিবির টহল দলের ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। এতে তিন বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তেলঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

    আহত বিজিবি সদস্যরা হলেন, রামু ৩০ বিজিবির নায়েক সুবেদার মাহমুদুল হক, সুবেদার সোহেল রানা ও সৈনিক শহিদুল ইসলাম। তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    বিষয়টি নিশ্চিত করে রামু ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফারুক ইব্রাহীম ঢাকা পোস্টকে বলেন, গেল ২৫ জুলাই খুনিয়াপালং থেকে ইয়াবাসহ কফিল উদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। ওই এলাকায় আজকে টহল দেয়ার সময় বিজিবির ওপর কফিল উদ্দিনের সহযোগীরা হামলা চালায়। এতে তিন বিজিবি সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়া হয়েছে। হামলাকারীদের ধরতে ইতোমধ্যে বিজিবি মাঠে নেমেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ