ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • গণটিকা সফলে কর্মীদের প্রচারণার নির্দেশ সেতুমন্ত্রীর

    গণটিকা সফলে কর্মীদের প্রচারণার নির্দেশ সেতুমন্ত্রীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা ভাইরাস মোকাবিলায় সারা দেশে ৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া গণটিকা কার্যক্রম সফল করতে দলের নেতা-কর্মীদের প্রচার চালাতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকার প্রচার চালানোর বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সম্পৃক্ত করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

    বুধবার (৪ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের যৌথ বৈঠকে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

    সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জীবন ও জীবিকা সচল রাখতে টিকা গ্রহণের কোনো বিকল্প নেই। এই বছরের মধ্যে ১০ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে।বিভিন্ন দেশ থেকে টিকা আমদানি অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

    তিনি আরও বলেন, ৭ থেকে ১৪ আগস্ট সারা দেশে ১৪ হাজার টিকা কেন্দ্রে এক কোটি মানুষকে টিকা দেওয়া হবে। গণটিকা কর্মসূচি সফলভাবে সমাপ্ত করতে দলের নেতা-কর্মীদের সারা দেশে প্রচার চালাতে নির্দেশ দেন।

    তিনি বলেন, নিজে টিকা নিতে হবে, মানুষকে টিকা নেওয়ার জন্য উদ্ভুদ্ধ করতে প্রচারণা চালাতে হবে। এটা আমাদের দলের নেত্রীর নির্দেশ।

    ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের স্বীকারোক্তিতেই বঙ্গবন্ধু হত্যাকান্ডের সঙ্গে জিয়ার জড়িত থাকার কথা বেরিয়ে আসে। খুনীরা বঙ্গবন্ধুকে হত্যা করে

    বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিলো। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তার কন্যা শেখ হাসিনা দেশকে নেতৃত্ব দিয়ে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ