ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
  • ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

    ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের চিতলমারীতে সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক ও ইমাম আমিনুল ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ। তিনি চিতলমারী চিংগড়ী হাফিজিয়া মাদরাসার শিক্ষক ও চিংগডী জামে মসজিদের ইমাম। আমিনুল মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের ওমর আলীর ছেলে।

    চিংগুরি জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক লিয়াকত আলী জানান, প্রতিদিন সকালে ইমাম আমিনুল ইসলাম মসজিদ এলাকার আশেপাশের শিক্ষার্থীদের ছিপারা শিক্ষা দিতেন। গত রবিবার (০১ আগস্ট) সকালে সুযোগ পেয়ে এলাকার জনৈক ব্যক্তির সাত বছরের শিশুকে মসজিদের সঙ্গে তার থাকার ঘরে নিয়ে দরজা আটকিয়ে ধর্ষণচেষ্টা করেন। ঘটনাটি শিশুটি বাড়িতে এসে তার মাকে খুলে বলে। বিষয়টি জানা-জানি হলে এলাকাবাসী ওই ইমাম ও মাদরাসা শিক্ষককে আজ বুধবার ধরে পুলিশে সোপর্দ করে।

    তবে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন ইমাম আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘আমি নিজের মেয়ের মতো ওই ছাত্রীকে একটু আদর করেছি। আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।’ 

    আটকের বিষয়টি নিশ্চিত করে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম কামরুজ্জামান বলেন, ‘সাত বছর বয়সের শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার বাদী মেয়ের মা।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ