ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • পরীমণির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন নাসির

    পরীমণির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন নাসির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিথ্যা অপবাদ, সম্মানহানি ও পারিবারিকভাবে অপদস্থ করাসহ বেশ কিছু বিষয়ে নায়িকা পরীমণির বিরুদ্ধে মামলা করবেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। আজ কিংবা কাল যেকোনও সময় তিনি বিমানবন্দর থানায় মামলা দায়ের করবেন বলে জানান তিনি।

    বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় ব্যবসায়ী নাসির উদ্দিন নিজেই এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমি মামলা করার জন্য প্রস্তুত। তবে কখন করবো সে ব্যাপারে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে মামলা দায়ের করব।

    নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, আমার সম্পর্কে যে ধরনের অভিযোগ করেছেন সবই মিথ্যা, পারিবারিকভাবে আমাকে হয়রানি করা হয়েছে। আমার দীর্ঘদিনের অর্জিত মান-সম্মান সবকিছুই মিশে গেছে এ ধরনের মিথ্যা ও বানোয়াট অভিযোগের কারণে।


    চিত্রনায়িকা পরীমণির ওপর একাধিক মামলাও হতে পারে বলে জানান ব্যবসায়ী নাসির।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ