ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালা পরিপালন করবে ইসলামী আন্দোলন ‘গুপ্ত’ সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান বরিশ‍ালে নির্বাচনী জনসভায় স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জু’র নেতৃত্বে শত শত নেতাকর্মী যোগ দেন  বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে মালামাল পুড়ে ছাই ক্ষমতায় গেলে আর কোনো ফেলানিকে কাঁটাতারে ঝুলে থাকতে হবে না যে দলের নেতা মা-বোনদের সম্মান করে না, তারা কখনো বেহেশতে যেতে পারবে? এক নজরে দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে সহিংসতার চিত্র ‘শিশুটিকে গরম খুন্তির সেঁকা দেওয়া হতো’, স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে মহিমান্বিত রজনী পবিত্র শব-ই বরাত ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো ৫০ টাকা
  • মডেল পিয়াসার দুই সহযোগীর ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

    মডেল পিয়াসার দুই সহযোগীর ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মডেল পিয়াসার দুই সহযোগী মিশু হাসান ও জিসানের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ। রাজধানীর ভাটারা থানার অস্ত্র ও বিশেষ ক্ষমতায় আইনের পৃথক দুই মামলায় এ রিমান্ড চাওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (৫ আগস্ট) ভাটারা থানার পুলিশের উপ-পরিদর্শক মশিউর রহমান খান অস্ত্র আইনের মামলায় মাসুদুল ইসলাম ওরফে জিসানের ১০ দিন এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপ-পরিদর্শক মোহাম্মদ আল ইমাম রাজন আসামি শরফুল হাসান ওরফে মিশু হাসানের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ডের বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামনুর রশিদের আদালতে শুনানি হবে।

    ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রনপ এ তথ্য নিশ্চিত করেছেন।

    এছাড়া মিশুকে ভাটারা থানার পর্নোগ্রাফি ও মাদক আইনের পৃথক মামলায় এবং জিসানকে পর্নোগ্রাফির মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।

    বুধবার (৪ আগস্ট) দুপুরে তাদের গ্রেফতারের কথা জানায় র‌্যাব। র‌্যাব জানায়, সম্প্রতি রাজধানী ঢাকার গুলশান, বারিধারা, বনানীসহ বিভিন্ন অঞ্চলে পার্টির নামে মাদক সেবনসহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানা যায়। র‌্যাব এ বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ এর অভিযানে মঙ্গলবার (৩ আগস্ট) রাতে রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান পরিচালনা করে শরফুল হাসান ওরফে মিশু হাসান (৩১) ও সহযোগী মাসুদুল ইসলাম ওরফে জিসানকে (৩৯) আটক করা হয়। 

    এ সময় ১টি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গোলাবারুদ, ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা, একটি বিলাসবহুল ফেরারি মডেলের গাড়ি, সিসার সরঞ্জামাদি, ২টি ল্যাপটপ, মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেক ও এটিএম কার্ড, পাসপোর্ট এবং ভারতীয় জাল মুদ্রা ৪৯ হাজার ৫০০ রুপি উদ্ধার করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ