ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • পরীমণিসহ ৪ জনকে নেওয়া হচ্ছে বনানী থানায়

    পরীমণিসহ ৪ জনকে নেওয়া হচ্ছে বনানী থানায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আটক ৪ জনকে বনানী থানায় নেওয়া হচ্ছে। র‌্যাব সূত্র জানায়, তাদের বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফি আইনে র‌্যাব-১ বাদী হয়ে মামলা দায়ের করবে।

    এর মধ্যে পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম বিপুর নামে মাদক মামলা এবং প্রযোজক রাজ ও তার সহযোগী সবুজ মিয়ার বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফির অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হবে।


    এর আগে র‌্যাব সদর দফতরে সংস্থাটির লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনে বলেন, বুধবার (৪ আগস্ট) পরীমণির বাসা থেকে নতুন মাদক এলএসডি, আইস ও বিদেশি মদ উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করা হয়।

    তিনি বলেন, তার নাম শামসুর নাহার স্মৃতি, স্মৃতিমনি ও পরীমণি। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তিনি ২০১৪ সালে সিনেমা জগতে আসেন। এপর্যন্ত ৩০টি সিনেমা ও ৫/৭ টি টিভিসিতে অভিনয় করেছেন। তাকে পিরোজপুর থেকে ঢাকায় সিনেমা জগতে আনে গ্রেফতার হওয়া নজরুল ইসলাম রাজ।

    জিজ্ঞাসাবাদে পরীমণি জানান, ২০১৬ থেকে তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করেন। মাত্রাতিরিক্ত চাহিদা মেটাতে তিনি বাসায় একটি মিনিবার করেছেন। মিনিবার থাকায় তার বাসায় পার্টির আয়োজন করা হতো। সেই পার্টিতে বিভিন্ন প্রকার মাদক সরবরাহ করতেন রাজ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ