ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • 'অভিনয়ের আড়ালে অনৈতিক কাজের দায় এড়ানো যাবে না'

    'অভিনয়ের আড়ালে অনৈতিক কাজের দায় এড়ানো যাবে না'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অভিনয়-মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজ করলে দায় এড়ানো যাবে না।

    আজ দুপুরে রাজধানীতে সরকারি বাসভবনে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বক্তব্য শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

    সম্প্রতি একাধিক অভিনয়শিল্পী-মডেল গ্রেপ্তার হওয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিনয়-মডেলিং এগুলো আমাদের শিল্প-সংস্কৃতিরই অংশ। যারা এগুলো চর্চা করেন তারা এ অঙ্গনকে সমৃদ্ধ করে এবং অনেকে জীবিকাও নির্বাহ করে। কিন্তু এর আড়ালে কেউ যদি অবৈধ-অনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে, তিনি যেই হন, সেই দায় তো তাকে নিতেই হবে।

    এ ধরনের অভিযোগে গ্রেপ্তারের প্রেক্ষিতে শিল্পাঙ্গনে কোনো বিরূপ প্রভাব পড়বে না উল্লেখ করে ড. হাছান বলেন, অনৈতিক বা অবৈধ কর্মকাণ্ডের সাথে যুক্ত যে কারোর বিষয়ে সব সময়ই আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিতে পারে। এতে পুরো অঙ্গনের ওপর কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না।

    এদিন শহীদ শেখ কামালের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সাথে শহীদ হওয়া পরিবারের সদস্য শেখ কামাল ছিলেন একাধারে ক্রীড়াবিদ ও অন্যদিকে সংস্কৃতিকর্মী। তিনি ফুটবল খেলতেন, ক্রিকেট খেলতেন। আবাহনী ক্রীড়াচক্র সংগঠিত করে বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তন করেছিলেন তিনি। একইসাথে তিনি অভিনয় করতেন, সেতার বাজাতেন, গান গাইতেন। এমন বহুগুণে গুণে গুণান্বিত ছিলেন শহীদ শেখ কামাল। আজ তার জন্মদিনে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

    ড. হাছান বলেন, শেখ কামালকে হত্যা করার মধ্য দিয়ে ক্রীড়াঙ্গন-সাংস্কৃতিক অঙ্গনসহ দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। অহমিকাহীন এ মানুষটিকে দেখে কেউ বলতে পারত না তিনি জাতির পিতার পুত্র কিম্বা দেশের প্রধানমন্ত্রী কিম্বা রাষ্ট্রপতির পুত্র। নির্লোভ, নিরহংকার এমন মানুষকে হত্যাকারী খুনি চক্রের প্রতি আমি ধিক্কার জানাই।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ